বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল

অর্থনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমদে জামালকে পরিচালনা পর্ষদের পরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।
সেই সঙ্গে তাকে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদের নির্বাহী কমিটির সদস্য করে আদেশ জারি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগামী তিন বছরের জন্য আহমদে জামালকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে তিন জন ডেপুটি গভর্নর রয়েছেন। এর মধ্যে আহমদে জামাল ১ নম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবং পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।