৩০ দিন ডেস্ক
এডহেসিভ প্রস্তুতকারী ভারতীয় প্রতিষ্ঠান পিডিলাইট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ পরিকল্পনার কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড দ্বিতীয় নতুন ফ্যাক্টরির কাজ শুরু করেছে, যা ২০১৯ সাল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করতে সক্ষম হবে। দ্বিতীয় নতুন ফ্যাক্টরি প্রতিষ্ঠা পিডিলাইট বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনারই একটি অংশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি ‘ফেভিকল ওয়ান কে পি ইউ আর’ ও ‘ফেভিকল মেরিন’ বাংলাদেশের এডহেসিভ মার্কেটে আনা হয়েছে। পিডিলাইট সর্বাধুনিক প্রযুক্তির ড. ফিক্সিট ব্যান্ডের কন্সট্রাকশন কেমিক্যাল বিস্তৃত পরিসরে বিল্ডিং বা স্থাপনার ওয়াটারপ্রুফিং এর সমাধান নিয়ে এসেছে।
পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভারত পুরি বলেন, আমাদের অগ্রযাত্রায় বাংলাদেশে পিডিলাইটকে গুণগতমান ও নতুন উদ্ভাবনের মাধ্যমে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে বজায় রাখতে বদ্ধ পরিকর।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশে বিক্রয়কৃত ৮০ শতাংশ পণ্যই বাংলাদেশে উৎপাদিত। এছাড়া সার্ক দেশসমূহ বিশেষ করে শ্রীলংকা, নেপাল ও পাকিস্তানেও বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হচ্ছে। বাংলাদেশে উৎপাদিত পিডিলাইটের সকল পণ্য শতভাগ কমপ্লায়েন্ট এবং বিশ্বমান নিশ্চিত করে তৈরি করা হয়।
অন্যদের মধ্যে প্রতিষ্ঠানটির সিইও (ইন্টারন্যাশনাল অপারেশন) প্রভাকর জৈন, প্রেসিডেন্ট মানব ঘোষ, (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিশাল মালহানসহ পিডিলাইট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি











