বাংলাদেশী মহিলা বাণিজ্যিক প্রতিনিধি দলের মঙ্গোলিয়া সফর

নাসরীন ফাতেমা আউয়াল, বাংলাদেশস্থ মঙ্গোলিয়ান অনারারিকনসুল ও সভাপতি উইমেন এন্টার প্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর নেতৃত্বে বাংলাদেশী মহিলা বাণিজ্যিক প্রতিনিধি দল গত ৭ থেকে ১৪ই সেপ্টে¤¦র ২০১৮ পর্যন্ত মঙ্গোলিয়ান রাজধানী উলানবাতার সফর করেন।

প্রতিনিধি দল মঙ্গোলিয়ান পার্লামেন্টের স্পীকার মান্যবর ইঙ্কবোল্ড মিয়েগোবলো (H.E. Mr. EnkhboldMiyegombo) এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নাসরীন ফাতেমা আউয়াল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ও বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশীদের জন্য মঙ্গোলিয়ার ভিসা পদ্ধতি আরও সহজীকরণের উপর গুরুত্ব দেন।

আলোচনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গভীর করার স¦ার্থে কর্মশালা বিনিময়, ফার্মসিউটিক্যালস এবং কৃষি খাতে সহযোগিতা করার জন্যে আগ্রহ প্রকাশ করা হয়। এ লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক স্থাপনে উদ্যোগ নেয়ার ব্যাপারে নাসরীন ফাতেমা আউয়ালকে মঙ্গোলিয়ার স্পীকার ধন্যবাদ জানান ও দ্বিপক্ষীয় পারস্পরিক সহযোগিতার গুরুত্বারোপ করা হয়।

দ’ুদেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করণ ও সং¯কৃতি বিনিময়ে আগ্রহ প্রকাশ করা হয়। মিসেস নাসরীন ফাতেমা আউয়াল জানান যে, বাংলাদেশীরা মঙ্গোলিয়ায় সং¯কৃতিতে আগ্রহী সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত মঙ্গোলীয় চিত্রপ্রদর্শনীতে বাংলাদেশীদের আগ্রহের কথা ব্যক্ত করা হয়।