ফ্রি মেডিকেল ক্যাম্প

 

 

যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট এর যৌথ উদ্যোগে মুন্সিগঞ্জের
মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে বিনামূল্যে গাইনী (মহিলা ডাক্তার), শিশু
রোগ, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবা, ক্বেরাত প্রতিযোগিতা ও পুর¯কার
বিতরণ আয়োজন করা হয়। মুন্সিগঞ্জের সাবেক এমপি ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট-এর
প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ
উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংক এর উপব্যবস্থাপনা
পরিচালক নুর মোহাম্মদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের
উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। চিকিৎসা শিবিরে ১,৫৫৮ জন
রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অসহায় দরিদ্র
মানুষেরে মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।