প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের স্মরনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

স্বনামধন্য শিল্পপতি ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেড এর প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের আত্মার শান্তি কামনায় গত ০৯ জুলাই, ২০২০ইং তারিখে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেড এর প্রধান কার্যালয়ে কোরআনখানি, দোয়ামাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল ও মোনাজাতে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান ও কোম্পানীর অন্যান্য নির্বাহী, কর্মকর্তাগন উপস্থিত থেকে সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রয়াত লতিফুর রহমান ছিলেন দেশের শিল্প উদ্যোক্তাদের অন্যতম পথিকৃৎ এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পুরোধা ব্যক্তি। যার যোগ্য ও বলিষ্ট নেতৃত্বে (২০০৯-২০২০) আজকের এই ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেড বন্ধুত্বের আস্থা নিয়ে সাফল্যের দ্বারে অবস্থান করছে এবং “গ্রাহকবান্ধব” প্রতিষ্ঠান হিসেবে সর্বত্র সমাদৃত হয়েছে।
ব্যবসা জগতে নীতি, নৈতিকতা ও সততার অন্যতম উদাহরন ছিলেন তিনি, যার ফলশ্রুতিতে ব্যবসা জগতে নোবেল পুরস্কার হিসেবে খ্যাত ‘অসলো বিজনেস পিস অ্যাওয়ার্ড-২০১২’ পুরস্কার পেয়ে বাংলাদেশ তথা সারা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ন্যাশনাল হাউজিং পরিবারের সমস্ত সদস্যবৃন্দ স্যারের উক্ত গুনাবলী নিজেদের মধ্যে ধারন করে ন্যাশনাল হাউজিংকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।