প্রাইম ফিন্যান্সের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহিম। কোম্পানির পরিচালক মনজুর আহমেদ, ওয়াহিদ মাহমুদ খালেদ, ডা. শামিম খান ও উজ্জ্বল কুমার সাহা, ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান কবীর খান, কোম্পানি সচিব মো. মহসিন রেজা খাঁন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি