মো. জাকিউল্লাহ সাহিদ প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করা হয়। একই সভায় সাহিদা পারভীন তৃসা ভাইস চেয়ারপারসন পুনর্র্নিবাচিত হয়েছেন। প্রাইম ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মো. জাকিউল্লাহ সাহিদ এর আগে ২০০২ ও ২০০৭ সালে এবং ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জনকারী মো. জাকিউল্লাহ সাহিদ ইলেকট্রা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান।
অন্যদিকে প্রাইম ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারপারসন হিসেবে পুনর্র্নিবাচিত সাহিদা পারভীন তৃসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৭ সালেও কোম্পানির ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
সাহিদা পারভীন প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারপারসন। বিজ্ঞপ্তি












