প্রগতি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে মুনাফা হয়েছিলো ১ টাকা ১৯ পয়সা (রি-স্টেটেড)। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিলো ০.০৫ টাকা। যা আগের বছর ছিলো ১.৬৪ টাকা। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ৫৯ টাকা ৪৯ পয়সা।