পপুলার লাইফের অর্ধ-বার্ষিক ব্যবসা ক্লোজিং সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ৪ কোটি ২৭ লাখ টাকার চেক হস্তান্তর ও অর্ধ-বার্ষিক ব্যবসা ক্লোজিং সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক, প্রকল্প পরিচালক মো. সোলায়মান হোসেন সোহাগ ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসজিএম শাসুজ্জামান সেলিম।