
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন কোম্পানীর আর্থিক ভিত্তি সুদৃঢ় ও গ্রাহকের দাবী পরিশোধের সক্ষমতা বজায় রাখতে বিগত ৩৯ বছর ধরে কোম্পানীটি লাইফ ফান্ডের টাকা যথাযথভাবে সংরক্ষণ করে আসছে। অতীতে ন্যাশনাল লাইফে কখনও আর্থিক সংকট দেখা দেয়নি, ভবিষ্যতেও এমন সম্ভাবনা নেই। তিনি বলেন প্রতি বছরে লাইফ ফান্ডে নতুন করে টাকা যোগ হয়ে আসছে। এ জন্য ন্যাশনাল লাইফ আজ বিশাল আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আজ ১২ ডিসেম্বর কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত ২০২৪ সালের ব্যবসা পরিকল্পনা সভা ও ম্যানেজার্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনাব কাজিম উদ্দিন আরো বলেন ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে ও গ্রাহককে সকল প্রকার সেবা প্রদান করে। বাংলাদেশে একমাত্র সর্বাধিক পলিসি বোনাস প্রদান করে ন্যাশনাল লাইফ। ২০২২ সালে ১০৫১ কোটি টাকা দাবী পরিশোধ করায় ২০২৩ সালে জাতীয় বীমা দিবসে সরকার ন্যাশনাল লাইফকে জাতীয় পুরস্কার প্রদান করে। এ ছাড়া ন্যাশনাল লাইফে কর্পোরেট সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও জবাব দিহিতা বজায় থাকা এবং স্বচ্ছ আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রফেশনাল সংগঠন ন্যাশনাল লাইফকে পুরস্কৃত করছে। তম্মধ্যে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড অন্যতম। এসব অর্জনের মধ্য দিয়ে ন্যাশনাল লাইফ দেশের বীমা শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সারাদেশে থেকে ২০২৩ সালের ব্যবসা অর্জনকারী প্রায় এক হাজার সফল বীমা কর্মী অংশ নেন। কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসি, এএমডি মোঃ আবুল কাসেম, এএমডি মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, এএমডি মোস্তাফিজুর রহমান, এসইভিপি বাহার উদ্দিন মজুমদার, এসইভিপি মোঃ এনামুল হক, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিনসহ উর্ধ্বতন নির্বাহীগণ এতে উপস্থিত ছিলেন।












