
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর উদ্যোগে উত্তরাস্থ আশকোনা হজ্জ ক্যাম্পে ব্যাংকের ‘হজ্জ বুথ’- এর উদ্বোধন ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম (এফসিএমএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এবং প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার চৌধুরী। এছাড়াও হজ্জ প্রোজেক্ট কমিটির প্রধান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম, উপ- ব্যবস্থাপনা পরিচালক এবং মানবসম্পদ বিভাগের প্রধান নাজিমুদ্দৌলা, এসইভিপি এবং হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ কবির হোসাইন, এসভিপি এবং হেড অব ব্র্যান্ড, মার্কেটিং এন্ড পিআর তারেক উদ্দিন সহ আরও অনেকেই উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সম্মানিত হজ্জযাত্রীদের হাতে উপহার সামগ্রী হিসেবে হজ গাইড, ব্যাগ এবং ছাতা তুলে দেন অতিথিরা। প্রতি বছরের ন্যায় এবারও সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত এই বুথ থেকে সম্মানিত হাজীগণ হজ্জ সংক্রান্ত বিভিন্ন তথ্যসহ হজ্জনির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিকমুদ্রা বিনিময়মূলক সেবা পাচ্ছেন।
The Premier Bank Limited opens ‘Hajj Booth’ at Ashkona
The Premier Bank Limited opened a Hajj Booth to provide services of hajj pilgrims at Ashkona Hajj Camp at Uttara recently.
Managing Director & CEO Mr. M. Reazul Karim, (FCMA) inaugurated the booth as Chief Guest. M. Shahdat Hossain Taslim, President, HAAB and Md. Abdul Jabber Chowdhury, Additional Managing Director & CBO of the bank were present at the inaugural ceremony as special guest. Md. Shah Alam, Deputy Managing Director; Md. Nazimuddoula, Deputy Managing Director & Chief Human Resources Officer; Md. Kabir Hossain, Senior Executive Vice President & Head of Islamic Banking Division; Md. Tareq Uddin, SVP & Head, Brand Marketing & Communications also attended the program.
The Premier Bank Limited has been providing the pilgrims free passport endorsement, foreign currency exchange facilities to the Hajj pilgrims and distributing Hajj guide through this Hajj Booth like previous years.
A Doa Mahfil was held at the Premier Bank Limited ‘Hajj Booth’ for the pilgrims. After the inauguration, guests handed over gift items to the pilgrims.












