দলীয় সরকারের অধীনে মুসলিম লীগ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি -মুসলিম লীগ

খোন্দকার জিল্লুর রহমান :
বাংলাদেশ মুসলিম লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি, বাংলাদেশ নির্বাচন কমিশনে ২১ নম্বর নিবন্ধিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তার দলীয় প্রতীক হারিকেন মার্কায় কোন প্রার্থীকেও দলীয় মনোনয়ন প্রদান করেনি

১লা ডিসেম্বর২০২৩ শুক্রবার দলীয় সভাপতি এ্যাড বদরুদ্দোজা সুজা, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, এড. আফতাব হোসেন মোল্লা ও সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, দফতর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ প্রমুখ কর্তৃক প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এতথ্য নিশ্চিত করেছেন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মুসলিম লীগ দীর্ঘ দিন যাবত সভা, সেমিনার, বক্তব্য, বিবৃতি, মানববন্ধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার যে দলীয় সিদ্ধান্ত জানিয়ে আসছে বর্তমান দ্বাদশ সংসদ নির্বচন থেকে মুসলিম লীগের বিরত থাকা জাতির নিকট মুসলিম লীগের প্রতিশ্রুতির প্রতিফলন। নির্বাচনী তফসিল ঘোষিত হওয়ার পরও দলের নির্বাহী সদস্যদের একাধিক জরুরী সভায়, নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পক্ষে দলীয় নেতৃবৃন্দ অটল অবস্থান পুনর্ব্যক্ত করে। তবে নিয়মিত তথ্য হালনাগাদের অংশ হিসাবে প্রার্থীকে মনোনয়ন প্রদানের ক্ষমতাপ্রাপ্ত পদাধিকারীর নাম এবং দলের জন্য সংরক্ষিত প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত চিঠির জবাব দেয়া হয়েছে।
এই চিঠির জবাবকে ভুল বুঝে কিছু কিছু গণমাধ্যম তাদের প্রকাশিত সংবাদে নির্বাচনে অংশগ্রহণকারী দলের তালিকায় বাংলাদেশ মুসলিম লীগের নাম উল্লেখ করছে বলে আমরা মনে করি। কার্যত বাংলাদেশ মুসলিম লীগ আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে অংশগ্রহণের কোন ঘোষণা দেয়নি এবং কোন প্রার্থীকে দলীয় প্রতীক হারিকেন বরাদ্দ করেনি। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময়ে তৃনমূল পর্যায়ের অনেক দলীয় নেতা কর্মীর কাছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব আসলেও মুসলিম জাতিসত্তা আদর্শে বিশ্বাসী মুসলিম লীগ নেতাকর্মীরা এ ধরণের গণতন্ত্র বিনাশী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন পর্যন্ত আমাদের জানা মতে দলের কোন নেতাকর্মী দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়নি। অন্য কোন দলের বা সতন্ত্র প্রতীক নিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সাথে সম্পৃক্ত কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্যের জন্য দলের কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবেবলে জানানো হয়।