“দরিদ্র্য ও অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক”

অর্থনীতির ৩০ দনি ডেস্ক :-
দেশে ভয়াবহ করোনাভাইরাসের কারনে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ায় দরিদ্র ও অসহায় মানুষেরপাশে দাড়িয়েছে দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল এর উদ্যোগে অসহায় ও কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কাজ শুরু হয়েছে। উদ্যোগের বিষয়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল বলেন, করোনাভাইরাস প্রতিরোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র আহব্বানে সাড়া দিয়ে জনগণ গৃহে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে যারা দিনমজুর, রিকশাচালক, কল কারখানার শ্রমিক তারা কাজের অভাবে দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে। গরিব ও দুস্থ জনগণের মৌলিক চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশিত সরকারী কার্যক্রমকে সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত।
প্রিমিয়ার ব্যাংকের ১২০ টি শাখার মাধ্যমে দেশব্যাপী এমন মানবিক প্রয়াস অব্যাহতভাবে চালু থাকবে বলেও জানান ডাঃ এইচ.বি.এম. ইকবাল।
তবে একটা প্রশ্ন মুখ্য হয়ে দাড়ায় য়ে, যারা বিতরণ কাজ করতেছেন তারা কতটুকু স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে কাজটি করতেছেন ??