তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এ মানিলন্ডারিং অর্থায়ন প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১৩ মে, ২০২৪ইং সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এ মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ পরিপালন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
কো¤পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (CAMLCO) জনাব মোহাম্মদ সেলিম কর্মশালায় সভাপতিত্ব করেন। ঢাকার বাহিরের সকল শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মককর্তা (BAMLCO) গণ এবং প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় পরিপালন ইউনিট (CCU) এর সকল সদস্য প্রশিক্ষণ কর্মশালায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অংশ গ্রহন করেন।
কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় পরিপালন ইউনিটের সদস্য সচিব জনাব শামসুদ্দীন আহমেদ কর্মশালা পরিচালনা এবং বীমা কোম্পানীতে মানিলন্ডারিং এর ঝুঁকি ও প্রতিরোধের উপায় সংক্রান্ত নোট উপস্থাপন সহ আলোচনা করেন ।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (CAMLCO) শাখা সমূহ যাতে মানিলন্ডারিং এর ক্ষেত্র হিসাবে ব্যবহারিত হতে না পারে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেন।