
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘ট্রিপল এ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুষাঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ইমার্জিন ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
সদ্য সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ১২ কোটি ৯৪ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৮৭ কোটি ১৬ লাখ টাকায়। যা এর আগের বছর একই সময়ে ৭৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৪৪ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকায়। এদিকে, তৃতীয় প্রন্তিকে (জুলাই- সেপ্টেম্বর) এ কোম্পানির তহবিল বেড়েছে ৩৫ কোটি ৫৯ লাখ ৭০ হাজা টাকা। যা এর আগের বছর একই সময়ে বাড়ে ২৭ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা।
ডেল্টা লাইফ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ডেল্টা লাইফ। ২০১৫ হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৪ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ পান এর শেয়ারহোল্ডাররা।












