দ্রুততম সময়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের স্বীকৃতিস্বরূপ গত শৃক্রবার বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করল সামিট। এ নিয়ে টানা পাঁচবার বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে এ সম্মাননা অর্জন করল সামিট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান তার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










