জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বর্ষ সমাপনী সম্মেলন অনুষ্ঠিত

গত ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার সকাল ১১:০০ টায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বর্ষ সমাপনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের সোস্যাল গার্ডেনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সাবেক ভাইস চেয়ারম্যান ও শুভানুধ্যায়ী রেজাকুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্ল্যাহ, পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলীল এবং নিরপেক্ষ পরিচালক কাজী মোঃ মোরতুজা আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান। সম্মেলনে সারাদেশ থেকে ব্যবসা সফল প্রায় ৩০০ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য “জেনিথ বীমা সহায়িকা” নামক পলিসি গাইড বইয়ের মোড়ক উন্মোচন করেন।