“জনতা ইন্স্যুরেন্স এর সিইও হিসেবে নিয়োগ অনুমোদন পেলেন আবু বক্কর ছিদ্দিক“


অর্থনীতির ৩০ দিন :
জনতা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদ জনাব মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক-কে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন যাহা সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অনুমোদন প্রদান করেছেন।
আবু বক্কর ছিদ্দিক চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ^বিদ্যালয় হতে ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে এলএল.বি ডিগ্রী ও অর্জন করেন। তিনি বীমা আইন ও জেনারেল ইন্স্যুরেন্স এর বেসিক কোর্স ও কোম্পানী ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন। এই বীমা ব্যক্তিত্ব বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শাখা ব্যবস্থাপক, আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল, ক্লেইম, রি- ইন্স্যুরেন্স,ফাইন্যান্স এন্ড একাউন্টস্ধসঢ়;, ব্যবসা উন্নয়ন এবং প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২১ বৎসর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। জনতা ইন্স্যুরেন্স কোম্পানীতে যোগদানের পূর্বে তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানীতে উপ ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানীতে অতিরিক্ত
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।