গোল্ড অ্যাওয়ার্ড পেল সন্ধানী লাইফ ইনস্যুরেন্স


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১-এ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি এর কাছ থেকে সম্মানজনক পুরস্কারের ট্রফি গ্রহন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম, ইনষ্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ। এছাড়াও সন্ধানী লাইফের মাননীয় পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।