ক্রল প্রতিনিধিদের সঙ্গে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক কর্পোরেট কনসালটেন্সি ফার্ম ক্রল- এর প্রতিনিধিদের সঙ্গে ব্যাংকিং নীতিমালা পরিপালন বিষয়ক মতবিনিময় করেছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুব উল আলম এতে প্রধান অতিথি ছিলেন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা ইয়াহিয়া ও তাহের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মজুমদার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, ক্রল এর সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ওমের এরজিনশো, ম্যানেজিং ডিরেক্টর তরুন ভাটিয়া এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর সমরজিত সাওয়ান্ত উপস্থিত ছিলেন।
২০১৫ সাল থেকে ইসলামী ব্যাংকের সঙ্গে কাজ করছে ক্রল। ইতোমধ্যেই ক্রল নির্দেশিত পরিপালন কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে। তৃতীয় পর্যায়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।