কুমিল্লার বরুড়া উপেজলা শাকপুরে.শফিউদ্দিন শামীমের অনুদান

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
কুমিল্লা-৮ বরুড়া আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন শামীম এর অর্থায়নে ৩৬টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সামাজিক দায়বদ্ধতার আওতায় অটো-রিক্সা, সেলাইমেশিন, মাতৃত্বকালীন উপহার, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ-মন্দিরে সহায়তা, এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননাসহ বিভিন্ন ধরনের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শাকপুর নতুন বাজার সংলগ্ন মাঠে আওয়ামী লীগ নেতা আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এ. জেড. এম. শফিউদ্দিন শামীম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট প্রদানের আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।