কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক :
জাকজমপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি-২০১৮)। প্রতিযোগিতায় ৭২টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ ও ১টি পলিটেকনিক থেকে মোট ৪৭৭ প্রতিযোগী অংশ নেয়। সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নিউজ’। টানা পাঁচ ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊঢ়রহবঢ়যৎরহব দল। প্রথম রানার আপ হয়েছে বুয়েটের অিিি দল এবং দ্বিতীয় রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ুঁপপনড়ঃ.বীব বীব) দল। এছাড়াও দেশের ৮টি বিভাগের জন্য বিভাগীয় পর্যায়ে ৮টি, মেয়েদের মধ্যে একটি এবং দ্রুতম সময়ে সমস্যা সমাধানের জন্য ১০টি, সর্বমোট ২৯টি পুরস্কার দেয়া হয়।
এবার আয়োজক বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সিএসই বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির, প্রযোগিতার পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং অঈগ ওঈচঈ এর আঞ্চলিক প্রতিযোগিতার ডাইরেক্টর অধ্যাপক ড. ফাল্গুনী গুপ্তা। আরও বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. আবুল এল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি এর সিএসই বিভাগের ডিন প্রফেসর ড. মনিরুল ইসলাম।