কক্সবাজারে ন্যাশনাল লাইফের বার্ষিক সম্মেলন ও ৭ কোটি টাকার বীমা দাবীর চেক প্রদান

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন ও ৭ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১৯ সেপ্টেম্বর হোটেল লংবিচে প্রায় ৫ হাজার বীমা কর্মীর অংশ গ্রহণে এ সম্মেলন ও গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এপি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, সদস্য ড. এম মোশাররফ হোসেন এফসিএ, নির্বাহী পরিচালক খলিল আহমদ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর ডিএমডি মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি মোঃ খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অন্যান্য অতিথিদের নিয়ে গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করেন এবং প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী ১০জন উন্নয়ন কর্মকর্তাকে “এনএলআই স্টার এ্যাওয়ার্ড’’ স্বর্ণ পদক প্রদান করেন।