
সোহান তালুকদার :
ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বানের মধ্য দিয়ে ঢাকায় ওয়ান ওয়ার্ল্ড টেক সামিট অনুষ্ঠিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর গুলশান ক্লাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
সম্মেলনে ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন দেশি-বিদেশি আই টি এক্সপার্ট ও স্থানীয় ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে ওরাকলের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর এলান সঙ্গ বলেন, প্রতিযোগিতামূলক এ বিশ্বে ডিজিটাল ট্রান্সফরমেশনের যেমন বিকল্প নেই, ঠিক তেমনি এর সুফল ভোগ করতে হলে প্রয়োজন যথাযথ সাইবার নিরাপত্তা। তিনি বলেন, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করা জরুরি। ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকের বৈশ্বিক পরিচালক মারুফ আহমেদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন।











