এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভা সম্প্রতি এনসিসি ব্যাংক ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক খায়রুল আলম চাকলাদার, আমজাদুল ফেরদৌস চৌধুরী, কেএএম হারুন ও মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, এমডি ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি












