উদ্যোক্তা শিক্ষায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ড. মুহম্মদ মাহবুব আলী

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশের উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণ ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তা শিক্ষায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ড. মুহম্মদ মাহবুব আলী। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস (ডিএসসিই) উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
ভারতের বেঙ্গালোরে অনুষ্ঠিত ১ম গ্লোবাল উদ্যোক্তা গ্রিডে গত ২রা ফেব্রুয়ারি ২০১৯ ইং তারিখে বাংলাদেশের উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণ বিশেষ করে ঢাকা স্কুল অব ইকনোমিকসে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভলোপমেন্ট এবং মাস্টার্স ইন ইকনোমিকস (উদ্যোক্তা অর্থনীতি) চালুর ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য পুরস্কারে সস্মানিত করা হয় প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীকে। পাশে দাড়িয়ে আছে গ্লোবাল উদ্যোক্তা গ্রীডের চেয়ারম্যান প্রফেসর ভোলানাথ দত্ত।
বাংলাদেশে উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণের জন্য একাধিক বই, দেশী-বিদেশী জার্নাল সমূহে লেখা ছাড়াও বর্তমান সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী কাজ করে চলেছেন।