আদিল ইসলাম সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি সিটি ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২৭ বছরের বেশি সময় কাজ করেছেন।
আদিল ইসলাম এডিনবার্গের হেরিওট ওয়াট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক শিক্ষার ওপর মাস্টার ডিগ্রি অর্জন করেন। ব্যবসা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক রূপান্তর ও টেকসই ব্যবসা সম্প্রসারণে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, এএনজেড, আমেরিকান এক্সপ্রেস, মাশরেক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ছিলেন। করপোরেট ব্যাংকিং, বাণিজ্য, মুদ্রা ব্যবস্থাপনা, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ইসলামিক ব্যাংকিংয়ের ওপর তার বিশেষ দক্ষতা রয়েছে। বিজ্ঞপ্তি











