
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) সাথে বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মতবিনিময় সভা আজ সোমবার (২৩ ডিসেম্বর) কর্তৃপক্ষের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বীমা খাতের বিভিন্ন সমস্যার সমাধানসহ এ খাতের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো. ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) উপস্থিত ছিলেন।
বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এম এম মনিরুল আলম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রটারি ও আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।










