
খোন্দকার জিল্লুর রহমান :
তারিখঃ ০৬/০৮/২০২২
ভালোবেসে দূরে সরে থাকি
হয়ে ক্ষত বিক্ষত,
ভালোবেসেই ফিরে এসে রোজ
মাথা কর নত ।
দুরাকাঙ্খার প্রাপ্তি বেশি বলে
নিরবে কাঁদায় মন,
নিকটে থাকলে মুল্য হয়না
অবহেলায় সর্ব জন।
নিরব মনের অপুর্ন আশা
পাহাড় সমান প্রাপ্তি,
জড়িয়ে রেখে বুকের মাঝে
বুলিয়ে সব অশান্তি।
দিন কেটেযায় রাত কেটেযায়
বছর ঘুরে ঘুরে,
যুগল মনেই প্রাপ্তির আকাঙ্খা
জীবন পুর্ণ করে।












