ব্যাংক এশিয়ার বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার দুদিনব্যাপী বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা শুক্র ও শনিবার কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ. হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমান, রোমানা রউফ চৌধুরী, দিলওয়ার এইচ চৌধুরী ও এনাম চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীসহ ব্যাংকের বিভাগীয় ও শাখাপ্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি