বাংলাদেশ কৃষি বীমার ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গত ২২শে জুলাই, ২০১৯ Bangladesh insurance Association and Helvetas Swiss Intercooperation Bangladesh এর যৌথ উদ্যোগে বাংলাদেশ কৃষি বীমার ভবিষ্যৎ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। গোলটেবিল অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন প্রারম্ভিক বক্তব্য রাখছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন আইডিআরএ-এর সদস্য গকুল চাঁদ দাস, বিআইএ-এর ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য পি.কে. রায়, এফসিএ, ইমাম শাহীন এবং সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ্রিয়ার আহসান ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও Helvetas Swiss Intercooperation Bangladesh এর কর্মকর্তাসহ অন্যান্য এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই বাংলাদেশের কৃষি বীমার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।