প্রডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড ব্যাংক

জাতীয় শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা ও সেবা বা পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) ‘ন্যাশনাল প্রডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৮’-এ বৃহৎ শিল্প (অন্যান্য) ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মামুন-উর-রশিদ অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি