পানি সংকট মোকাবেলায় নেসলে বাংলাদেশ ও হাউজ অব ভলান্টিয়ার্স এর দ্বিপাক্ষিক চুক্তি সই

পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হলো পানি এবং পরিষ্কার পানি সব নাগরিকের মৌলিক অধিকার. জলবায়ুর পরিবর্তনে পানির সমস্যা এখন গুরুত্বপুর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। পানির সংস্থান সংরক্ষন করা কারো একার পক্ষে সম্ভব না, এক্ষেত্রে বিভিন্ন পার্টনার, সরকার এবং সমাজের প্রত্যেকের এক হয়ে কাজ করা অতীব জরুরী. পানির সমস্যায় পানি বিষয়ক সচেতনতা বৃদ্ধি লক্ষে নেসলে বাংলাদেশ বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে, রোডম্যাপ টু নেট জিরো’ ব্যানারে। এরই ধারাবাহিকতায় নেসলে বাংলাদেশ দেশের ভবিষ্যত প্রজন্মকে পানির সংকট নিরসনের জন্য তৈরীর লক্ষে যোগ দিলো হাউজ অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন-এর সাথে। নেসলে বাংলাদেশ ও হাউজ অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন ২৭ শে জানুয়ারি ২০২১ তারিখে চুক্তি সই করলো, যেখানে তারা ‘বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ স্পন্সর করবে ওয়াটার এইড এর সাথে, যেখানে হাউজ অব ভলান্টিয়ারস পানির সংকট মোকাবেলা বিষয়ে জাতীয় প্রতিযোগিতা, পানির বিজ্ঞান নিয়ে প্রজেক্ট করে ছাত্র-ছাত্রীদের তৈরী করবে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য। এই পুরো প্রোগ্রামে ২০০-র ও বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পানির বিজ্ঞান ও সংকট নিরষনে বিশেষজ্ঞ প্রশিক্ষন দিবেন. এদের মধ্যে উঠে আসবে পানির এম্বাসেডর,যারা তাদের গবেষনা উত্থাপন করবে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এই প্রোগ্রামের পাশাপাশি নেসলে বাংলাদেশ বছরব্যাপী উদ্যোগ গ্রহন করবেন হাউজ অব ভলান্টিয়ারস এর সাথে, যেখানে শিশু ও তরুণদের পানি সম্পর্কিত বিষয়ে সচেতন করার লক্ষে বিভিন্ন সচেতনতামূলক সেশন, প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং পানির সমস্যা নিয়ে বুকলেট বিতরণ করা হবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। দেবব্রত রায় চৌধুরী, ডাইরেক্টর লিগ্যাল ও ট্যাক্স, কোম্পানি সেক্রেটারি, নেসলে বাংলাদেশের পক্ষ হতে চুক্তি সাক্ষর করেন।হাউজ ওব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন এর পক্ষ হতে সাক্ষর জাফরুল হাসান. নেসলে বাংলাদেশের কর্পোরেট এফেয়ার্স ডাইরেক্টর নকীব খান মন্তব্য করেন, “বিশ্বজুড়ে নেসলে পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে ‘রোডম্যাপ টু নেট জিরো ব্যানারে এবং এই চুক্তি তারই একটি অংশ। এই বছরব্যাপী নানা ধরনের শিক্ষনীয় প্রোগ্রামগুলো আমাদের ভবিষ্যত প্রজন্মকে পানির সমস্যা উদ্ভাবন করতে এবং এই সংকট নিরষণে একত্রে কাজ করতে প্রস্তুত করবে। প্রেস বিজ্ঞপ্তি