



খোন্দকার জিল্লুর রহমান:-
অর্থের লোভে বিত্তের সাথে
করিয়া চিত্ত বিনোদন।
ক্ষতিতো হবেনা থাকিব সুখে
নেই কোন চিন্তার কারণ।
ছোট্ট দেহেতে এত সু আছে
ভাবিনিতো কখনো আগে।
বিলাস করিয়া উপভোগ করিতে
মনে বড় স্বাধ জাগে।
বিত্তেরে লইয়া বিলাস করিয়ে
নিজেকে করিব ধন্য।
অবারিত মনে বিলিয়ে দিয়েছি
অর্থ-বিত্তের জন্য।
টসটসে গাল চুমিয়ে চুমিয়ে
ভোগের জোয়ারে থাকা,
এতটুকু দেহ পুঁজি করে আজ
রুজি হবে কুটি টাকা।
রূপের যাদুতে পোড়াব তাদের 
করিয়ে অঙ্গ সাজ,
বাঁধিয়া আনিব বাজুঁতে মোদের
আছে যত ধন-রাজ।
নিজের মুল্য বুঝেনা নারী
সভ্রম বেচা বোঝে,
আত্ম-সম্মান হারিয়ে শেষে
নারীবাদের তথ্য খোঁজে।
ক্ষয় নাই বলে ব্যাবহারে গেলে
ইনকাম পুরো টা ই।
ঈমান রাখিয়া চলিতে হলে
আহার জোটেনা তাই।
ধনাঢ্য রাজার ছায়াতলে থাকা
ধনাঢ্য দস্যু খুনি-রাজ,
শতকোটি টাকা ছিটিয়ে দিলেই
মিঠে যায় খুনের কাজ।
বিচারের বাণি আজ নিবৃতে কাঁদে
নৈতিকতার কাছে,
ন্যায় বিচারক নেই যেন আজ
কোটি জনতার মাঝে।
বি দ্র:- লেখা ও ছবির জন্য লেখক, সম্পাদক, প্রকাশক কেহই দায়ী নয়।।












