
খোন্দকার জিল্লুর রহমান :-
আজ আমার শূন্য ঘরে হটাৎ করে আলো জ্বলেছে
চাঁদের আলো চারি দিকে ছড়িয়ে পড়েছে,
হাজার তারার মাঝে থেকে একটি তারা এসে
শূন্য ঘরটা ভরিয়ে দিল আকাশ থেকে খসে,
চোখের সামনে স্বপ্ন আশা মনে খুশির জোয়ার
ভাঙ্গা হৃদয় জোড়া লাগে সুখি জীবন গড়ার,
রীতি নীতি বদলে দেয়ার নেই কোন দরকার
আপনা আপনিই বদলে যাবে সময় হলে আবার।
রাজার কাজে রাজ্যের ক্ষতি প্রজা কষ্ট পায়
চাওয়ালেতে আগুন লাগলে ঘর পোড়া যায়,
গুনিজনের এসব কথা মেনে চলতে হয়
প্রবদগুলি মিথ্যা যে নয় জানিবে নিশ্চয়,
মিথ্যা বচ্চন মিথ্যা আশ্বাস মুল্য হীন করে
মানব সমাজে যেকোন সময় ঘৃনায় জড়িয়ে পড়ে,
অর্ধ খাও আর পূর্ণ খাও সমাজ নিয়ে বাঁচো
কথায় কাজে মিল রেখে মর্যাদা বান সাজ।
দেশের লোকের মুল্য দেশেই বিদেশেতে নয়
নানান কাজে দক্ষ হলেও ফকির মিস্কিন-ই কয়,
আপন গৃহে কখনো যদি মুল্যহীন হও
নিজের বিবেকে নিজেই তুমি হবে পরাজয়,
শিক্ষা দীক্ষা যাহাই কর বলবে কথা সত্য
সমাজের লোক থাকে যেন তোমার কথায় মত্য,
ঘরের লক্ষি ঘরেই যেন আসবে আবার ফিরে
সূখানন্দে মাতবে সবাই তোমায় অনুসরন করে।
ভুলের মাঝে ভুল খুজনা মনের মাঝে দন্দ
একটা ভুল ই জন্ম দেবে হাজার ভুলের গন্ধ,
ভালবাসা চাইলে মানুষ ভালবাসা পায়
হিংসা ভুলে মানুষ যারা মানবতা চায়,
দুঃসময়ে মানুষ খোজে পূর্ণ করার পথ
করোনার এই ক্রান্তিকালে এটাই হবে শপত
অহিংসা পরম ধর্ম এখন সবাই গেছে ভুলে
জাত ভেদাবেদ ভুলে আমরা থাকব সবাই মিলে।
====================












