তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ২০ আগস্ট, ২০২৪ মঙ্গলবার তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ২য় সভা বাড়ী নং- ২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পাটোয়ারি সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মিসেস তাহমিনা আফরোজ, মোঃ আবুল হাসেম, আজিজুল হোসেন সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারী মোঃ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর ব্যবসায়িক ঝুঁকি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিশদ পর্যালোচনা হয়।