
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২৬/০২/২০২৩ তারিখ রবিবার আশুলিয়ার পলাশবাড়ীতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবী চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম মোঃ জিয়াউর রহমান, উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভাইস প্রেসিডেন্ট মোঃ নিজাম উদ্দিন, জেনারেল ম্যানেজার মুকুল সরকার, মোটর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, ডিজিএম মোঃ মিজানুর রহমান ভূইয়া, ডিজিএম আল আমিন মিয়াজী, অফিস ইনচার্জ ও বিএম আলী হোসেন। সভার সভাপতিত্বে ছিলেন মুকুল গাজী, সঞ্চালনায় ছিলেন ডিজিএম মশিউর রহমান। উল্লেখ্য যে বীমা গ্রাহক আব্দুর রহিম প্রামাণিক মাত্র ১ হাজার টাকার ১ টি মাসিক কিস্তি জমা দিয়ে মৃত্যুবরণ করেন। পলিসির মনোনীতক ও বীমা গ্রাহকের ছেলে নাজমুল হোসাইন অনুষ্ঠানের প্রধান অতিথির নিকট থেকে মৃত্যুদাবী বাবদ ৯৮,১৮৯/- (আটানব্বই হাজার একশত উননব্বই) টাকার চেক গ্রহণ করেন।












