
খোন্দকার জিল্লুর রহমানআবুল মিয়া খেলতে যাবে ওয়ার্ল্ড কাপে কাতারে,
চিৎকার করে বলল সেযে কাপ জিতবে সাঁতারে।
ওয়ার্ল্ড কাপে সাঁতার নাই কোন ভাবেই মানেনা
সাঁতার ছাড়া কোন খেলাই একটুও সে জানেনা।
আবুল মিয়ার মস্ত ইচ্ছে কাতার মাঠে খেলাতে
ওয়ার্ল্ড কাপে খেলবে বলে আসল আবুল ঢাকাতে।
ফুটবল তার ভাল্লাগে না ওয়ার্ল্ড কাপের খেলাতে,
টিকেট কিনতে গেল শেষে ঢাকা বানিজ্য মেলাতে।
একটু খানি সাহস বাড়ে আবুল মিয়ার অন্তরে
তাইতো সে ছুটল এবার ঢাকার বিমান বন্দরে।
নামের শেষে উপাধি হবে ওয়ার্ল্ড কাপের প্লেয়ার
তাইতো আবুল দিনে রাতে করেনা কাউকে কেয়ার।
চিন্তা এখন একটাই তার কিভাবে যাবে কাতারে
খিদে লাগলে খাবার কোথায় পেটটি ভরে খাবেরে।
চিন্তায় চিন্তায় আবুল মিয়া ঘুমিয়ে গেল খাটেতে
স্বপ্নের মাঝে খেলতে গিয়ে পড়েই গেল মাটিতে।
মাটিতে পড়ে যখন আবুল গেল বলের কাছে
ঘুম থেকে উঠেই দেখে বিছানাতেই আছে।











