আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্র্নিবাচিত

আবারও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি ও উদ্যোক্তা আজম জে চৌধুরী।
সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী আজম জে চৌধুরীর ওই নিয়োগ ১ জুন থেকে কার্যকর হবে।
আজম জে চৌধুরী কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানের পাশাপাশি আরো কিছু প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তিনি।
তিনি বাংলাদেশে এক্সন মবিল কর্পোরেশনের অধিভুক্ত এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশের এলপিজি খাতের অন্যতম অপারেটর ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড, ওমেরা সিলিন্ডার লিমিটেড ও ওমেরা ফুয়েল লিমিটেডেরও পরিচালকের দায়িত্বের রয়েছেন তিনি।
আজম জে চৌধুরী বাংলাদেশ এনার্জি কোম্পানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এলপিজি অপারেটরস্ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের পরিচালক।
২০১২ সাল থেকে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আজম চৌধুরী ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
গলফার হিসাবে বিভিন্ন সাফল্য অর্জন করা আজম চৌধুরী কুর্মিটোলা গলফ ক্লাবের অডিট অ্যান্ড ফাইনান্স কমিটিরও চেয়ারম্যান। বর্তমানে বাংলাদেশে হাঙ্গেরির অনারারি কনসাল হিসাবেও নিযুক্ত আছেন এই শিল্প উদ্যোক্তা।